সাদার্নে ইংরেজি ও ইসিই বিভাগে পিয়ার রিভিউ কার্যক্রম

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: সাদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের(আইকিউএসি) উদ্যোগে তিন দিনব্যাপী পিয়ার রিভিউ(পিআর) কার্যক্রম বৃহস্পতিবার (২৬ এপ্রিল) শেষ হয়েছে।

গত সোমবার ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ পিয়ার রিভিউ কার্যক্রম শেষ করে।

ইংরেজি ও ইসিই বিভাগে একজন বিদেশি বিশেষজ্ঞসহ পিয়ার রিভিউ কমিটির সদস্যরা হলেন  ভারতের আরোগ্য ওয়াল্ড ইন্ডিয়া ট্রাস্ট’র(অৎড়মুধ ডড়ৎষফ ওহফরধ ঞৎঁংঃ) সিনিয়র কনসালটেন্ট ও  এনটিপিসি স্কুল অব বিজিনেস’র শিক্ষক উষা চন্দর, সিলেট লিডিং ইউনিভার্সিটির আইকিউসি’র পরিচালক মো. রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী, গ্রিন ইউনিভার্সিটির আইকিউসি’র অতিরিক্ত পরিচালক ড. পারভেজ আহমেদ  ও চুয়েট এর প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ ।

পিআর সদস্যবৃন্দ উদ্যোক্তা  ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরীর সাথে এক আলোচনা সভায় মিলিত হন।

গত ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল, ২০১৮ এ ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইসিই) এবং ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল, ২০১৮ ইং ইংরেজি বিভাগ পিয়ার রিভিউ কার্যক্রম শেষ করে বিভাগীয় প্রধান আইকিউএসি’র পরিচালক এর হাতে প্রতিবেদন হাস্তান্তর করেন।

তিন দিনব্যাপী পিয়ার রিভিউ তে এসএ রিপোর্ট উপস্থাপন, এসএ কমিটির সদস্য, ডিন, বর্তমান শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা, কর্মচারী, একাডেমিক ও নন একাডেমিক স্টাফদের সাথে আলোচনা সভা, ফ্যাসিলিটিজ অবজারভেশনসহ (লাইব্রেরি, ল্যাব, ক্লাসরুম) বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিভাগে এ কার্যক্রম চলছে। বিভিন্ন্ প্রতিষ্ঠান থেকে আগত পিয়ার রিভিউ কমিটির সদস্যরা সাদার্ন ইউনিভার্সিটির কাজে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.