চুয়েটে রোবটিক প্রতিযোগিতা শুরু ১১ মে

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর আগামী ১১ ও ১২ মে, ২০১৮ খ্রিঃ দুইদিনব্যাপী ‘এক্সপেডিশাস-১৮’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চুয়েটের রোবটিক চর্চা ও গবেষণামূলক সংগঠন রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন (আর.এম.এ) এবং চুয়েট ফ্যাব্রিকেশন ল্যাবরেটরি (ফ্যাব ল্যাব) এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ভবনে ৫ম বারের মত উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

এবারের প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে ক্যাড-ও-ম্যানিয়া (Cad-O-Mania), রোবো প্রাস (Robo-Pras), ক্ল্যাশ অব বট্স Clash of Bots), মেক-এ্যা-থোন (Make-A-Thon) প্রভৃতি।

এছাড়া শিল্পকারখানায় অটোমেশন Seminar on Industrial Automation) বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় মোট প্রাইজমানি হিসেবে থাকছে এক লক্ষ ৩০ হাজার টাকা। এ উপলক্ষে প্রতিযোগিরা http://www.rmabd.org/expeditious-18/  এই ঠিকানায় গিয়ে প্রতিযোগিতার নিয়মাবলী ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ সময় আগামি ১ মে পর্যন্ত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.