নিজস্ব প্রতিবেদক:: মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে নানা কর্মসহৃচি হাতে নিয়েছে। কর্মসহৃচির মধ্যে ১লা মে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করবে সিইউজে।
র্যালীতে প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হবে। র্যালী শেষে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
মে দিবসের এ কর্মসহৃচিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের অংশ গ্রহন করার জন্য অনুরোধ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।
সিইউজের এ কর্মসহৃচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নেতৃবৃন্দও উপস্টি’ত থাকবেন।
