ফার্মিক ল্যাবরেটরীজ লিঃ ইউনিট-২’র নির্মাণ কাজ শুরু

0

সিটি নিউজ ডেস্ক,চট্টগ্রাম: দেশের স্বনামধন্য ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফার্মিক ল্যাবরেটরীজ লিঃ এর ইউনিট-২ কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার ২৯ এপ্রিল চট্টগ্রাম নগরীর মোহরাস্থ সিডিএ শিল্প এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ফার্মিক ল্যাবরেটরীজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ডা. আহমেদ রবিন ইস্পাহানী, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব জনাব শফিউজ্জামান খোকন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো: রুহুল আমীন, সহকারী পরিচালক মো: ইয়াহিয়াসহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিজিএমপি নির্দেশনানুযায়ী ১ লক্ষ বর্গফুট পরিসরের প্রায় ১০০কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এ কারখানাটি নির্মিত হবে। উক্ত কারখানায় জেনেরিক প্ল্যান্ট, সেফালোস্পোরিন প্ল্যান্ট এবং হরমোন প্ল্যান্ট সহ অন্যান্য প্রয়োজনীয় এবং আধুনিক সুযোগ সুবিধাদি থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.