বিয়ে করলেন হিমেশ-সোনিয়া

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: বলিউডে যেন বিয়ের মৌসুম শুরু হয়েছে। সোনম কাপুর , নেহা ধুপিয়ার পর বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সোনিয়া কাপুর ও গায়ক-অভিনেতা হিমেশ রেশমিয়া। মুম্বাইয়ে এক অনাড়ম্বর ও ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের কাজটি সেরে ফেলেন দুই তারকা।

শনিবার (১২ মে) সকালে বিয়ের একটি ছবি টুইটারে শেয়ার করে হিমেশ লেখেন, এক সাথে হয়ে যাওয়াটা সুখের।

হুট করেই বিয়ের প্রসঙ্গে হিমেশ বলেন. সঠিক মুহূর্তটি হঠাৎ করেই চলে এলো তাই শুধু পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের কাজটি সেরে ফেললাম। এমনকি আমরা আমাদের বন্ধুদেরও নিমন্ত্রণ করতে পারিনি। তবে খুব শিগগিরই একটি বিবাহ-পরবর্তী সংবর্ধনার আয়োজন করা হবে।

প্রসঙ্গত, হিমেশ আর সোনিয়ার প্রেম ১০ বছরের। গত রাতে হিমেশের বাড়িতে এক ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। সেখানে পরিবারের সদস্য ও কয়েকজন কাছের বন্ধু উপস্থিত ছিলেন। হিমেশের আগের ঘরের ছেলে শ্যামও বাবার বিয়েতে অংশ নেন।

এদিকে গত বছর জুনে সাবেক স্ত্রী কোমলের সঙ্গে ২২ বছরের বৈবাহিক জীবনের আনুষ্ঠানিক ইতি টানেন হিমেশ। তখনই গুঞ্জন উঠেছিল উপস্থাপিকা ও টিভি অভিনেত্রী সোনিয়ার সঙ্গে পরকীয়াই তাঁদের সংসার ভাঙার কারণ। যদিও ওই সময় হিমেশের সাবেক স্ত্রী কোমল তা একেবারেই উড়িয়ে দিয়েছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.