নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির আয়োজনে দামপাড়া পুলিশ লাইনস্থ মাল্টিপারপাস শেডে এক মতবিনিময় সভা আজ শনিবার (১২ মে) সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা।
উক্ত অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব ফাতিহা ইয়াছমিন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান, সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ, জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং, জনাব চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্যানেল মেয়র, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর (চসিক), সকল থানার বিট পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
