এম বেলাল উদ্দিন, রাউজান :: রাউজানের জিপিএ-৫ প্রাপ্ত ২১৭ জন এস এস সি ও দাখিলের ছাত্র-ছাত্রীর হাতে সনদ,ক্রেষ্ট ও বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে দিলেন রেলপথ মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
আজ শনিবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা।
ছাত্রলীগ নেতা মুহাম্মদ আসিফের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ,এসিল্যান্ড জোনায়েদ কবির সোহাগ, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান,পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার প্রমুখ।
