চন্দনাইশে ৪০ লিটার মদসহ আটক-১

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: চন্দনাইশ থানা পুলিশ দক্ষিণ হাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ লিটার মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার (১১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ হাশিমপুর বড় পাড়া সংলগ্ন ব্রিক ফিল্ডের জমায়েত করা মাটি টিলায় বসে মদ বিক্রি করার সময় ৪০ লিটার মদসহ দক্ষিণ হাশিমপুর মৃত মনছফ আলীর ছেলে মদ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৫) কে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এস.আই দেলোয়ার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (১২ মে) আদালতে প্রেরণ করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.