কর্ণফুলী ইপিজেড থেকে ‍দুই ট্রাক স্টিল পাইপ জব্দ

0

সিটিনিউজবিডি : চট্রগ্রামে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (কেইপিজেড) থেকে মিথ্যা ঘোষণায় পাচারের সময় দুই ট্রাক স্টিল পাইপ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও তদন্ত বিভাগ।

মঙ্গলবার সকালে কর্ণফুলী ইপিজেড গেট থেকে এসব আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, কর্ণফুলী ইপিজেডের ‘ক্যাম্প ভ্যালি’ নামে একটি তাবু তৈরির কারখানা থেকে স্ক্র্যাপ মালামাল ঘোষণা দিয়ে দুটি ট্রাকে করে গেটের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। বেপজা থেকে নেওয়া অনুমতিপত্রে উল্লেখ আছে-দুইশ’ কেজি ওজনের স্ক্র্যাপ মালামাল বিক্রির জন্য কারখানা থেকে বের করা হবে।

কিন্তু কারাখানা কর্তৃপক্ষ দুটি ট্রাকে করে মিথ্যা ঘোষণা দিয়ে ১৫ টন ওজনের স্টিল পাইপ পাচারের উদ্দেশ্যে কেইপিজেডের বাইরে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে সকালে কেইপিজেড গেট থেকে ট্রাক দুটিকে স্টিল পাইপসহ জব্দ করেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা গোলাম মাওলার নেতৃত্বে একটি টিম। ট্রাক দুটির নাম্বার হচ্ছে-চট্টমেট্রো-ট-১১-৩৬০১ ও চট্টমেট্রো-ট-১১-৩৫৪৮

তবে আটকের বিষয়টি স্বীকার করলেও এনিয়ে কোনো কথা বলতে রাজি হননি শুল্ক গোয়েন্দা কর্মকর্তা গোলাম মাওলা। তিনি বলেন, ‘আটক করেছি এটা কে বলেছে। এই ধরণের একটি ঘটনা ঘটেছে, তবে আমি কিছুই বলতে পারবো না।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.