নিজস্ব প্রতিবেদক:: বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটা প্রথা থাকবে না ঘোষণা দেওয়া সত্ত্বেও কোটা নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোন নাগরিক নতুন প্রজন্ম মুক্তবুদ্ধি চেতনা সম্পন্ন প্রগতিশীল কোন নাগরিক ‘আমি রাজাকার’ প্লেকার্ড হাতে নিয়ে আন্দোলনে যোগ দিতে পারে না। এই তৎপরতার নেপথ্য কোন স্বাধীনতা বিরোধী চক্রের সম্পৃক্ততা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরও এ নিয়ে যদি কোন মহল পরিস্থিতি উত্তপ্ত করতে চায়, তাহলে এদেরকে সমুচিত জবাব দেওয়া হবে। ২৫নং রামপুর ওয়ার্ডে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ প্রাক্কালে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাদারজ্যা পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনজুরুল আলম দুলাল ও সাহাব উদ্দিন চৌধুরী’র পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য এস.এম সাঈদ সুমন, সাইফুর রহমান পলাশ, শেখ নাছির আহমেদ, যুবনেতা আশরাফুল গণি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ারদী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত অলিউর রহমান সোহেল, আনিসুর রহমান মামুন, ইয়াছিন ভূঁইয়া, মো: আলমগীর, শাহিদুল ইসলাম শাহেদ, ঝালুক চৌধুরী, হোসেন মেম্বার, মো: মোশাররফ, মো: নুর উদ্দিন, মো: পুলক, জাবেদ আহমেদ, মো: সাইফুল, টিপু আহমেদ, জনি মিয়া, মো: রাহাদ, ফাইরোজ আহমেদ, মো: রিপন, মো: শরিফ, মো: ফরহাদ। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন। সভাশেষে উপস্থিত জনগণের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন আলহাজ্ব ফরিদ মাহমুদ সহ এলাকার সম্মানিত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
