নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে বুধবার (১৬ মে) সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট ও আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কোতোয়ালী থানাধীন কাজীর দেউরি কাঁচা বাজার ও ও সিডিএ মার্কেটের গ্রোসারি সপে পণ্যের মূল্য তালিকা টাঙানো নিশ্চিত করা ও বাজার দ্রব্য মূল্য মনিরটরিং করেন।
এসময় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার দায়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে জীবন গ্রোসারিকে ৫ হাজার, হক ভান্ডার স্টোরকে ৩ হাজার, জনতা স্টোরকে ১ হাজার এবং একই অভিযানে নুর আহমদ সড়কে ফুটপাতের উপর অবৈধভাবে দোকানের পন্য সামগ্রী রেখে জনদূর্ভোগ সৃস্টির দায়ে মদিনা টাইলসকে ৫ হাজার, মদিনা মোজাইককে ৫ হাজার, জনতা মোজাইককে ৫ হাজার, পান্না মোজাইককে ৫ হাজার, বদরশা টাইলসকে ৫ হাজার, অলিম্পিক মোজাইককে ৫ হাজার, গোল্ডেন মোজাইককে ৫ হাজার, হক মোজাইককে ৫ হাজার ও বেঙ্গল এজেন্সিকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।
