নিজস্ব প্রতিবেদক::কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক সংলগ্ন কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ এক আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর)পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মোঃ নুর হেলাল(২৬) টেকনাফ থানাধীন কবির মেম্বারের বাড়ী সংলগ্ন।
রোববার (২০ মে) বিকাল ৫ টায় ঘটিকায় মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার জনাব আসিফ মহিউদ্দীন এর নির্দেশনার পুলিশ পরিদর্শক অশোক কুমার চৌহান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক সংলগ্ন কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতরে বিশেষ ভাবে তৈরি আলাদা একটি চেম্বার হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সুজুকি মোটরসাইকেল সহ একজন আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে এবং পলাতক আসামী মোঃ শাহেদ ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজার হতে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহরে নিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
