রান্নাঘর, সিটি নিউজ :: সাধারণ লাচ্ছিতে চাইলেই একটু ভিন্ন স্বাদ দিয়ে নিতে পারেন মজাদার রুহ আফজা যোগ করে।
আসুন জেনে নিই রুহ আফজা লাচ্ছির ঝটপট রেসিপি।
যা যা লাগবে-
ঠান্ডা দুধ বা পানি ২ কাপ
রুহ আফজা ৩ টেবিল চামচ
চিনি ১/৪ কাপ
মিষ্টিদই ২কাপ
আইস কিউব ১/২ কাপ
প্রস্তুত প্রণালী-
প্রথমে ব্লেন্ডারে মিষ্টি দই, চিনি, তরল দুধ, পানি, রুহ আফজা আর বরফ কুচি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
তারপর গ্লাসে ঢেলে সুন্দর করে পরিবেশন করতে হবে।
