১৮ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ

0

সিটিনিউজ ডেস্ক:: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান।

এর আগে বুধবার (৩০ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। পরে আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.