নিজস্ব প্রতিবেদক:: নগরের নিউমার্কেটে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুন) ভোররাতে নিউমার্কেটের ছাদে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার হাজী আব্দুল মান্নান জানান, আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের। পরে তার মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তবে নিহত যুবকটির নাম–পরিচয় জানাতে পারেননি হাজী আব্দুল মান্নান।
