বাঁশখালী পৌরসভায় তৃণমূল আওয়ামীলীগের ইফতার

0

সিটি নিউজ, বাঁশখালীঃ  বাঁশখালী পৌরসভা তৃণমূল আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা রবিবার (১০ জুন) বিকেলে গ্রীন পার্কে অনুষ্ঠিত হয়। বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবদুল্লাহ কবির লিটন।

আওয়ামীলীগ নেতা গাজী জাহেদ আকবর জেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জনতা ব্যাংক সিবিএর সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দীন জসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা দিলুয়ারা কায়েস চৌধুরী সুমি, নুরীমন আকতার,

বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান আবু ছিদ্দিক আবু, বাঁশখালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি রাশেদ আলী, আওয়ামীলীগ নেতা কপিল উদ্দীন, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান, খানখানাবাদ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী সিরাজুর মোস্তফা,বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক খোরশেদ পাশা,গন্ডামারা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকেরুল হক সিকদার

বাঁশখালী উপজেলা তাঁতী লীগের সভাপতি ও বৈলছড়ি ইউপি সদস্য এম জামাল উদ্দীন, সরল ইউপির সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা জাকের আহমদ, শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহছেন আহমদ, শফি আহমদ কোম্পানী, হানিফ চৌধুরী আনিসুল হক চৌধুরী আদিব, চৌধুরী নাজিমুল হক, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো:সিরাজ, মাহমুদুল ইসলাম বদি,

ডাঃ রমিজ, বাঁশখালী থানা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন সম্পাদক ফারুক উদ্দীন সিকদার জিহান, আব্দুল ওয়াজেদ, আনিছুল হক, হোসাইন মোহাম্মাদ, হামিদ হোসাইন মাঈনুল মান্নান, সাহাব উদ্দীন, মোহাম্মদ ফাহিম, রিপন,ছাত্রলীগ নেতা অমিয় বড়ুয়া, রৌশনজ্জামান, মোঃ দিদার, রুমন, গিয়াস উদ্দীন, মো: এনাম, সোহেল, ইমরানুজ্জামান চৌধুরী ইমন, ওমর ফারুক ওমর, ছাত্রলীগ নেতা রহিম উদ্দীন হুদয়, জয়নাল আবেদীন, লিটন আচার্য্য, রুদ্র, মাইমুনুর রহমান, মিজানুর রহমান, মোঃ মালেক, ফাহিম উদ্দীন, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবদুল্লাহ কবির লিটন বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, বাঁশখালীর এমপি একজন অযোগ্য ব্যক্তি। সারা দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তার কারণে এর সিকিভাগ উন্নয়নও বাঁশখালীতে হয়নি। তাই আগামীতে তৃণমুল নেতাকর্মীদের সমর্থনে আমিই মনোনয়ন পাব।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে আছি। আশা করি, এবার দল আমাকে নমিনেশন দিলে আমি জননেত্রী শেখ হাসিনাকে বাঁশখালীর আসন টি উপহার দিতে কাজ করে যাচ্ছি বলে জানান। তিনি নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীসহ সকলের প্রতি আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.