সাদার্ন ইউনিভার্সিটিতে ফার্মাসি বিভাগের পিয়ার রিভিউ কার্যক্রম

0

নিজস্ব প্রতিবেদক:: সাদার্ন ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের(আইকিউএসি) উদ্যোগে তিন দিনব্যাপী পিয়ার রিভিউ(পিআর) কার্যক্রম আজ মঙ্গলবার শেষ হয়েছে।

ফার্মাসি বিভাগে বিদেশি বিশেষজ্ঞসহ পিয়ার রিভিউ কমিটির সদস্যরা হলেন শ্রীলংকা সাবারাগামুয়া ইউনিভার্সিটিরঅর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. এসজেএমএনজি সামারাকুনযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষক ড. মো. মীর মোশাররফ হোসেইন এবং ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের প্রধান প্রফেসর ড. সিতেশ চন্দ্র বাচার।

পিআর সদস্যবৃন্দ উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, ফার্মাসি বিভাগের প্রধান প্রফেসর মহিউদ্দিন চৌধুরী, ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় শিক্ষকবৃন্দের সাথে মিলিত হন।

তিন দিনব্যাপী পিয়ার রিভিউ তে এসএ রিপোর্ট উপস্থাপন, এসএ কমিটির সদস্য, ডিন, বর্তমান শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা, কর্মচারী, একাডেমিক ও নন একাডেমিক স্টাফদের সাথে আলোচনা সভা, ফ্যাসিলিটিজ অবজারভেশনসহ (লাইব্রেরি, ল্যাব, ক্লাসরুম) বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিভাগে এ কার্যক্রম চলছে। বিভিন্ন্ প্রতিষ্ঠান থেকে আগত পিয়ার রিভিউ কমিটির সদস্যরা সাদার্ন ইউনিভার্সিটির কাজে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.