যুবলীগ নেতা হত্যার ৪৮ ঘণ্টা পর স্ত্রীর মামলা

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানায় সাবেক যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যাকাণ্ডে ২২ জনকে আসামি করে মামলা হয়েছে। হত্যার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী মোবাশ্বেরা বেগম মিশু এ মামলা করেন। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

ওই ঘটনায় তদন্তসহ হত্যাকারীদের গ্রেফতারে বায়েজিদ বোস্তামী থানা ও নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তিনটি টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী ২২ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা সবাই শেরশাহ কলোনির বাসিন্দা। মামলায় স্থানীয় সন্ত্রাসী বর্তমানে দুবাই প্রবাসী শফি, সাদ্দাম, শফির ভাই ও নগর ছাত্রলীগের সহ-সভাপতি রাজা মিয়া, মো. মাহবুব, আরমান আলী ও ইলিয়াছসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, আসামিদের মধ্যে অন্য একটি মামলায় আগে থেকে আটক আরমান আলীকে আজ শ্যোন এ্যারেস্ট দেখানো হবে। আর বাকিদের গ্রেফতারে বায়েজিদ থানা ও নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তিনটি টিম কাজ করছে।

১ সেপ্টেম্বর রাত পৌনে ১১টায় মেহেদী হাসান বাদলকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

মেহেদী হাসান বাদলসহ তিনজন ওই সময় হেঁটে যাওয়ার সময় অন্ধকারে পাঁচজনের একটি দল পেছন থেকে মেহেদীর ঘাড় লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রাণ হারান। এ সময় তার সঙ্গে থাকা দু’জন পালিয়ে যান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.