সিটিনিউজবিডি : চট্রগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মাদকসহ আটক খোরশেদ আলম (৫৫) নামে এক আসামি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। পুলিশের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এ আসামি।
রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপালের ১২ নম্বর হৃদরোগ বিভাগে তিনি মারা যান।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে পেনসিডিলসহ খোরশেদ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে শনিবার তাকে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তার বুকে ব্যাথা অনুভব করেন। এসময় আদালত তাকে পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নির্দেশ দেন।’
তিনি আরো বলেন,‘চিকিৎসাধীন অবস্থায় রোবাবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে খোরশেদ মারা যান। এখন আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
