চসিকের বাজেট ঘোষণা কাল

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০১৫-১৬ অর্থবছরের জন্য দেড় হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে আগামীকাল সোমবার করপোরেশন মিলনায়তনে বাজেট ঘোষণা করবেন মেয়র আ জ ম নাছির উদ্দিন ।

প্রতি বছরের মতো এবারের বাজেটেও সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে। গত বছরের চেয়ে এবারের বাজেটে মোট বরাদ্দ বেড়েছে ৩০৫ কোটি টাকা। এর মধ্যে শুধু উন্নয়ন খাতেই বরাদ্দ বাড়ানো হয়েছে ১৭৮ কোটি টাকা। সিটি করপোরেশনের হিসাব শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৫-১৬ অর্থবছরের জন্য দেড় হাজার কোটি টাকার বাজেট ধরা হয়েছে। গত অর্থবছরের (২০১৪-১৫) প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিল ১ হাজার ১৯৫ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা।

এবারের বাজেটে আয় খাতে সর্বোচ্চ আয় ধরা হয়েছে উন্নয়ন অনুদান খাতে ৭৫০ কোটি টাকা। একইভাবে করপোরেশনের নিজস্ব উৎস থেকেও আয় ধরা হয়েছে ৭৫০ কোটি টাকা। গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনুদান খাতে ৫৯০ কোটি ও নিজস্ব উৎস থেকে ৫৬৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা আয় ধরা হয়েছিল।

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে ৭৫০ কোটি টাকা। করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পারিশ্রমিক খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১৮৫ কোটি টাকা। গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে ৫৭২ কোটি এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পারিশ্রমিক খাতে ১৫৯ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা ব্যয় বরাদ্দ ছিল।

বাজেটের বিষয়ে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া বলেন, উন্নয়ন বাজেটে বেশি বরাদ্দ রাখাটা ভালো দিক। তবে বাণিজ্যিক নগরী হিসেবে চট্টগ্রামের উন্নয়নে বাজেট আরো বৃদ্ধিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের কোনো বিকল্প নেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.