শাকিবের নায়িকা হতে চায় ‘মেম বউ’

0

বিনোদন জগৎ :: কলকাতায় ‘মেম বউ’ নামেই পরিচিত অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। ‘মেম বউ’ সিরিয়ালে অভিনয় করে শুধু কলকাতায় নয়, বাংলাদেশেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।

বাংলার সবার প্রিয় এই অভিনেত্রী বাংলাদেশের ছবিতে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। আর নায়ক হিসেবে তাঁর প্রথম পছন্দ শাকিব খান। এ বিষয়ে কলকাতার গণমাধ্যম এবেলাকে  বিনীতা বলেন, ‘২০১৪ সালে শাকিব খানের সঙ্গে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছিলাম। শাকিবের সঙ্গে কাজ করতে চাই আমি।’

এরই মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ নিয়ে আলাপ হয়েছে বলেও জানান বিনীতা।

 ‘এক হাজারো মে মেরি বেহেনা হ্যায়’ হিন্দি ধারাবাহিক নাটকে প্রথম অভিনয় করে মুম্বাইতে পরিচিতি পান বিনীতা। এরপর কলকাতায় ‘মেম বউ’ সিরিয়ালে তাঁর অভিনয় প্রশংসিত হয়। অভিনয় করেছেন টলিউডের চলচ্চিত্রেও। ছবির নাম ‘কলকাতা পেজ থ্রি’। ছবিটি শিগগির মুক্তি পাবে।

বিনীতা চট্টোপাধ্যায় পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। সাংবাদিকতা বিষয় নিয়েও পরেছেন তিনি। এ ছাড়া শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেও পরিচিতি পান তিনি। মাঝেমধ্যে গানও গান বিনীতা।

তবে এখন চলচ্চিত্র নিয়ে এগিয়ে যেতে চান বিনীতা। বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ তো দেখিয়েছেন তিনি, এখন দেখা যাক, এ দেশের ছবিতে কবে দেখা যায় কলকাতার ‘মেম বউ’ খ্যাত এই অভিনেত্রীকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.