রামপুরায় ১০ শিশু উদ্ধার, আটক ৪

0

সিটিনিউজবিডি : রাজধানীর রামপুরা বনশ্রীর একটি বাসা থেকে ১০ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

বনশ্রীর ‘সি’ ব্লকের ১০ নম্বর রোডের একটি বাসা থেকে শনিবার দুপুরে শিশুগুলোকে উদ্ধার করা হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রামপুরার একটি বাসা থেকে ১০ শিশুকে উদ্ধার করা হয়েছে। যাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।’
তবে তিনি উদ্ধার শিশুদের নাম-পরিচয় জানাতে পারেননি।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি মুনতাসিরুল ইসলাম বলেন, ‘তারা দাবি করছে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশুদের ওই বাসায় রাখা হয়নি। তারা পথ ও হারিয়ে যাওয়া শিশুদের নিয়ে কাজ করে। তাদের একটি এনজিও রয়েছে। এ কারণে তাদের ওই বাসায় রাখা হয়েছিল।’

‘জিজ্ঞাসাবাদে মনে হয়নি তারা শিশুদের নিয়ে কাজ করে। তারা এ সংক্রান্ত কোনো কাগজপত্রও দেখাতে পারেননি’— বলেন তিনি। মুনতাসিরুল ইসলাম আরও বলেন, ‘আটকদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি উদ্ধার শিশুদের পরিচয় জানার চেষ্টা চলছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.