ডা. শাহাদাতের পক্ষে আইনজীবি নেতাদের গণসংযোগ

0

কারেন্ট টাইমসঃ  চট্টগ্রাম-৯ আসনে ধানের শীষের প্রার্থী ডাঃ শাহাদাত এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রাম শাখার নেতারা।

আজ বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোটবিল্ডিং এলাকাসহ বিভিন্ন ্এলাকায় গণসংযোগ চালান। ঐক্যফন্টের আইনজীবীরা কোট বিল্ডিং এলাকায় বিচার প্রার্থী জনগণের মাঝে ধানের শীষে ভোট চেয়ে প্রচার পত্র বিলি এবং মিছিল করেন। মিছিলপূর্ব সমাবেশে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দরা বলেন, শত প্রতিকূলতার মাঝে বিএনপি তথা ঐক্যফ্রন্ট নির্বাচনের মাঠে আছে।

নির্বাচনে ধানের শীষ এর পক্ষে গণজোয়ার দেখে সরকার দিশেহারা হয়ে পড়ছে। সারাদেশে বিএনপি প্রার্থী, সমর্থকদের উপর সরকারি দলের হামলা, রাতে বিএনপি কর্মীদের বাড়ীতে গিয়ে পুলিশি হানা এবং প্রার্থীদের নির্বাচনে গণসংযোগে হামলা অব্যাহত আছে । এরপরও বিএনপি নির্বাচনে আছে এবং শেষ পর্যন্ত থাকবে।

আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি যাতে নির্বাচন থেকে সরে যাই। এজন্য প্রশাসন ব্যবহার করে বিএনপি’র উপর হামলা, মামলা অব্যাহত রেখেছে। নেতৃবৃন্দ অবিলম্বে সিইসিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, সুষ্ঠ নির্বাচন হলে, বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আইনজীবীরা চট্টগ্রাম-৯ আসনের ডাঃ শাহাদাত কে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রামের আহ্বায়ক এড. দেলোয়ার হোসেন চৌধুরী, সচিব এড. নাজিম উদ্দিন চৌধুরী, এড. এ.এস.এম বদরুল আনোয়ার, এড. জহুরুল আলম, এড. এস.ইউ.এম. নুরুল ইসলাম, এড. শামসুল আলম, এড. রকি আহম্মদ, এড. শাহাদাত হোসেন, এড. সেলিমা খানম, এড. তাজুল ইসলাম, এড. খুরশিদ আলম, এড. এরশাদুর রহমান টিটু, এড. জায়েদ বিন রশিদ, এড. নুরুল করিম এরফান, এড. অঞ্জন প্রসাদ দে, এড. কবির হোসেন, এড. কাজী মো. হাসান, এড. হাসান কায়েস, এড. আনোয়ার হোসেন, এড. অলি আহম্মদ, এড. ওয়াহেদ হাসান চৌধুরী, এড.মনজুর হোসেন, এড. হাবিব উল্লাহ, এড. হেলাল উদ্দিন বাবু, এড. নাছির উদ্দিন রুবেল প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.