নুরুল আলম চৌধুরীর কবরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি
কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক সাংসদ, সাবেক রাষ্ট্রদূত ও বীর মুুক্তিযোদ্ধা জননেতা নুরুল আলম চৌধুরীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আজ সোমবার (২৮ জানুয়ারি) নেতৃবৃন্দ তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন।
এ সময় নেতৃবৃন্দ দেশ ও দলের প্রতি নুরুল আলম চৌধুরীর অপরিসীম ত্যাগের কথা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। একজন প্রকৃত দেশপ্রেমিক ও দলের দুঃসময়ে তাঁর অবদান ভুলে যাবার মত নয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, ছিদ্দিক আহমদ বি.কম, এস এম ছালেহ, আবুল বশর কমান্ডার, সাবেক সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোনাফ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসাইন কবির, এম মঞ্জুর আলম, রাজিন দাশ রাহুল, শাহাদাত নবী খোকা, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ নেতা মো: ইলিয়াছ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো: মহিউদ্দিন প্রমুখ।
