সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় জামেলা বেগম (৩৫) নামের এক মহিলা নিহত হয়েছেন।
আজ সোমবার (২৮ জানুয়ারী) দুপুর ১২ টায় উপজেলাধীন মহাসড়কের বাড়বকুণ্ডে এ ঘটনা ঘটে। তিনি সীতাকুণ্ড পৌরসভার ইদিলপুর গ্রামের শাহ আলমের স্ত্রী।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান উপজেলার বাড়বকুণ্ড এলাকা অতিক্রম করার সময় এক পথচারী জামেলা বেগমকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া ৪ টার দিকে তিনি মারা যান। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
