রং-তুলির আঁচড়ে ভালোবাসার গোলাপ ফোঁটায় শিশুরা

0

সিটি নিউজ ডেস্ক :  একটি শিশু মনোজগতে সুন্দরের স্বপ্ন বোনে ছোট বেলা থেকে। তাদের স্বপ্ন দেখানোর দায়িত্ব মা-বাবার। স্বপ্নের পরিপূর্ণতা দেই প্রকৃতি, সমাজ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। শিশুদের ভূবনটি এমনিতেই অনিন্দ্য সুন্দর ও বর্ণিল। তাদের রঙিন ভূবনটা আরও রঙিন করে তোলে চিত্রকলা। শিশুরা যখন মনের আনন্দে রং-তুলি নিয়ে বসে তখন সে যা আঁকে তাতেই সে একদিন বড় আঁকিয়ে হয়ে বেড়ে উঠে। রং-তুলি শিশুকে মানবাধিকতায় ও ভালবাসায় পরিপূর্ণ করে তোলে। আমাদের দায়িত্ব তাদের এগিয়ে চলার পথে সহায়তা প্রদান।

শুক্রবার ২৯ মার্চ এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গনে সঙ্গীত পরিষদের ৮০ তম বর্ষপূর্তিতে ২২ তম চিত্রকলা প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত বক্তব্য রাখেন। পরিচালনা কমিটির সদস্য জনাব সাইফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের এডিশনাল ডিআইজি জনাব মোহাম্মদ মুসলেম।

বিশেষ অতিথি ছিলেন আঁলিয়েন্স ফ্রঁন্সেজ চট্টগ্রামের উপ-পরিচালক ড. গুরুপদ চক্রবর্ত্তী ও সাংবাদিক কাঞ্চন মহাজন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক তাপস হোড়। শুভে”ছা বক্তব্য রাখেন পরিষদের কোষাধ্যক্ষ রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন। প্রধান অতিথি তার বক্তব্যে জ্ঞানঅর্জনে কঠোর পরিশ্রমী হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের উপদেশ দেন। তিনি আঠারো বছরের আগে ছাত্র-ছাত্রীদের হাতে মোবাইল ফোন না দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। পরিষদ আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় তিন-শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

এতে সম্মানিত বিচারকমন্ডলীতে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শিল্পী প্রণব মিত্র চৌধুরী ও সহকারী অধ্যাপক শিল্পী উত্তম বড়ুয়া। চিত্রাংকন প্রতিযোগিতায় “ক” বিভাগে প্রথম হয়েছে মো: ফারদিন খান, ২য় সৈয়দা শাওরিয়া আফরিন, ৩য় অদ্বিতীয়া বনিক। “খ” বিভাগে প্রথম হয়েছে মো: কিষোয়ান মুকসিদ, ২য় রাকেশ ত্রিশূল রুদ্র, ৩য় রাফায়াতুল আহমেদ। “গ” বিভাগে প্রথম হয়েছে তানজীদ আলম, ২য় পায়েল দাশ ও ৩য় অর্পিতা চক্রবর্ত্তী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক প্রমীত বড়ুয়া। পুরস্কার বিতরণ শেষে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান “স্বাধীনতা তুমি স্বাধীনতা”।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পরিষদের শিক্ষক-শিক্ষিকা যথাক্রমে বনানী চক্রবর্ত্তী, ভবানী বসাক, অধ্যাপক পিন্টু ঘোষ, বহ্নি শিখা মজুমদার, জয় ভট্টাচার্য্য, অলক ভট্টাচার্য্য, ত্রিদিব বৈদ্য, দীপ্ত দত্ত, প্রান্ত আচার্য্য, অঞ্জন দাশ, রিপন রায় চৌধুরী, দীপ্তি মজুমদার, শামীমা আক্তার, ইফ্ফাত জাহান শমী ও চন্দন কুমার রায় প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.