সিটি নিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে নগরীর চন্দনপুরা দারুল উলুম মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তবে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলছেন, কয়েকজন সঙ্গীসহ শাহজাহান চৌধুরীকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত বছরের ৩ আগস্ট নগরীর খুলশী থানার মুরগির ফার্ম থেকে সাতকানিয়ার সাবেক এ সংসদ সদস্যকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পর গত ২০ জানুয়ারি সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হন।
