সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির ভাঙ্গন এখন সময়ের ব্যাপার মাত্র।
তিনি বলেন, আমরা আশা করেছিলাম বিএনপির সকল বন্ধুরা সংসদে যোগ দিবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল তাদের (বিএনপি) মহাসচিব সংসদে যোগ দেয়নি। হতে পারে পদ টিকিয়ে রাখার জন্য। তবে তার যোগ না দেয়া কোন কৌশল হতে পারে না, বরং অপকৌশলের অংশ হিসেবেই ফখরুল সাহেব সংসদে যোগ দেননি বলেও জানান তিনি।
আজ বুধবার (১ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মে দিবসে সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য শুরু করেন ক্ষমতাসীন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
তিনি বলেন, মির্জা ফখরুল সংসদে যোগ না দেয়ায় বিএনপির জন্য ভালো হবে না। দলটির অন্যান্য সদস্যরা শপথ নিলেন কিন্তু ফখরুল নিলেন না এর মাধ্যমে বিএনপির বিভক্তি স্পষ্ট। বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র বলেও জানান তিনি।
হানিফ বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতি মানেই অশুভ রাজনীতি। এই অশুভ রাজনীতি থেকে বের হতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য বলে জানান তিনি।
