দক্ষ জনশক্তি ও প্রশিক্ষিত নেতৃত্ব জাতীয় উন্নয়নে অপরিহার্য-জি এম মানিক
সিটি নিউজ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি জি.এম শাহাদত হোসাইন (মানিক) বলেন, বর্তমানে দেশ-বিদেশে শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব সমধিক। যেকোন সংগঠনকে সঠিকভাবে পরিচালিত করতে হলে প্রশিক্ষিত নেতৃত্ব প্রয়োজন। কেননা, দক্ষ জনশক্তি ও প্রশিক্ষিত নেতৃত্ব আমাদের জাতীয় উন্নয়নের একটি অপরিহার্য অনুষঙ্গ। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে দ্রুত পরিবর্তিত হচ্ছে পৃথিবীর চেহারা, সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের শিক্ষার চাহিদা।
ক্রম-প্রসারমান এই বিপুল জনশক্তিকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য তৃণমূল নেতৃত্বকে জ্ঞান-দক্ষতায় এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তাঁরা আগামী একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা অর্জন করে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সপ্ত মূলনীতি ও পঞ্চস্থায়ী কর্মসূচীর মাধ্যমে ছাত্রদের অধিকার আদায়ে ৩৯ বছর যাবত কাজ করে যাচ্ছে।
এবার নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষিত নেতৃত্ব সৃষ্টির প্রত্যয়ে দেশব্যাপী বিভাগীয় লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম (এলডিটিপি) এর আয়োজন করছে। এতে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে তৃণমূল নেতৃবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ শিক্ষাবান্ধব কর্মসূচি ও নেতৃত্ব দিতে পারবেন।
আজ ২৫ মে’১৯ শনিবার বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বৃহত্তর চট্টগ্রামের মতবিনিময় সভা শাহজাদা নিজামুল করিম সুজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জি.এম শাহাদত হোসাইন (মানিক)। উদ্বোধক ছিলেন, আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউ.এ.ই আল-আইন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।
প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমরান হুসাইন (তুষার)। মুহাম্মদ আলী আকবরের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিচ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম কাদেরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাছুমুর রশিদ, কেন্দ্রীয় সদস্য এস এম রবিউল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মামুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি রেজাউল করিম ইয়াছিন, যুল ইয়ামিন সভাপতি আতিকুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক জোবাইরুল হক, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ খান, চট্টগ্রাম মহানগর উত্তর সাধারণ সম্পাদক এরশাদুল করিম, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসাইন, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুল ইয়ামিন অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাহাদ বিন আজাদ সিদ্দিকী, কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক ই.এম. জুবাইর উদ্দিন, চবি সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল-জাবের প্রমুখ।
উল্লেখ্য- আগামী ২২ জুন চট্টগ্রাম প্রেসক্লাবে ছাত্রসেনা বৃহত্তর চট্টগ্রামের ‘লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম-(এলডিটিপি)’ অনুষ্ঠিত হবে।
