লালখান বাজারে আ.লীগের ১৮ নেতাকর্মী গ্রেফতার

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম মহানগরীর লালখানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। খুলশী থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এদিকে শুক্রবার রাতে ও শনিবার বিকেলে লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মো. বেলালের অনুসারীদের মধ্যে দুদফা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।শনিবার (২৯ জুন)বিকেলে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশকে চার রাউন্ড গুলি ছুঁড়তে হয়। এসময় একজন গুলিবিদ্ধসহ চার জন গুরুতর আহত হন। এই ঘটনায় খুলশী থানায় দুটি মামলা দায়ের হয়।

শনিবার রাতভর একটানা লালখান বাজার, মতিঝর্ণা, বাঘঘোনা, চাঁনমারি রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ বোস্তামি জোন) পরিত্রাণ তালুকদার এতথ্য জানান।

রাতভর অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন- নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও লালখান বাজার ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদ আজিজ (৪১), স্থানীয় যুবলীগ নেতা আহমেদুল হাসান জুয়েল (৩৫), সাইদুল ইসলাম (৩৫), সৃজন দাশ (৪০) ও স্থানীয় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান (৩০)।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.