জগন্নাথদেবের রথযাত্রাঃ পুলিশ কমিশনারের সাথে মতবিনিময়

0

সিটি নিউজঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ আগামী ৪ঠা জুলাই ১২ জুলাই পর্যন্ত ৯ দিনব্যাপী রথযাত্রার বিভিন্ন অনুষ্ঠানমালা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান পিপিএম,বিপিএম এর সাথে মতবিনিময় সভা পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, ইস্কন চট্টগ্রাম বিভাগীয় রিজিওন্যাল সেক্রেটারি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, নন্দনকানন ইস্কন মন্দির’র অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী, মোহরা ইস্কন মন্দির’র অধ্যক্ষ সর্বমঙ্গল গোরহরি দাস ব্রহ্মচারী, ইস্কন প্রবর্তক মন্দিরের সাধারণ সম্পাদক দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, ইস্কন নন্দনকানন মন্দিরের সহ-সভাপতি অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মাচারী, যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, বলরাম করুণা দাস, অপূর্ব মনোহর দাস, শেষরুপ দাস ব্রহ্মচারী, ভক্তরূপ গৌর দাস, সংকীর্তন মাধব দাস ও কিশোর সরকার।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি, র‌্যাব প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, চসিক প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সিএমপি’র সকল কর্মকর্তাবৃন্দ সহ রথযাত্রা উদ্যাপন পরিষদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। ৪ঠা জুলাই বৃহস্পতিবার শ্রীজগন্নাথদেবের বর্ণাঢ্য শোভাযাত্রা সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ তাদের মতামত ব্যক্ত করেন।

ইস্কন বিভাগীয় কেন্দ্রীয় ২২তম রথযাত্রার বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বিকেল ৩টায় নন্দনকানন রাধামাধব মন্দির সম্মুখস্থ ডিসি হিল প্রাঙ্গণ হতে শুরু হয়ে নগরীর চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদিঘীর পাড়, কোতোয়ালী, নিউ মার্কেট মোড়, ব্রোস ব্রাদার্স মোড় হয়ে নন্দনকানন শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমে এসে শেষ হবে। ৫ জুলাই হতে ১১ জুলাই পর্যন্ত নগরীর জে.এম.সেন হলে ভাগবতম্ সপ্তাহ অনুষ্ঠিত হবে। ১২ জুলাই নন্দনকানন শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম হতে উল্টো পথে রথযাত্রা নন্দনকানন মন্দিরে এসে সমাপ্ত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.