ইউএনডিপি’র আর্থিক অনুদান সঠিকখাতে ব্যবহারে করতে হবেঃ মেয়র
সিটি নিউ্জঃ প্রান্তিক জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে শিক্ষা, ব্যবসা ও দক্ষতা উন্নয়নে ইউএনডিপি’র আর্থিক অনুদান সঠিকখাতে ব্যবহারে উপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন।
তিনি আজ রবিবার সকালে সিটি কর্পোরেশন কনফারেন্স হলে City Context And Urban poverty Profile (UPP) Shareing শীর্যক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা এর সভাপতিত্বে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমাপ উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ সরোয়ার খান এর সঞ্চলনায় এই সভায় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরী, মো. ইসমাইল বালী, হাজী জয়নাল আবেদীন, মো. মোরশেদ আলম, নাজমুল হক উিউক ,মোবারক আলী, আবুল হাশেম ,মোহাম্মদ আযম , মোহাম্মমদ হোসেন হিরণ ,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভীন, আবিদা আজাদ, আনজুমান আরা বেগম এবং চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকতা সুমন বড়ৃয়া,সিটি মেয়রের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ । এছাড়া ইউএনপি”র পক্ষে ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, সাইদুল আলম, কোহিনুর আকতার , আনোয়ারা আলম, ইঞ্জিনিয়ার আশিকুল হক, গিয়াস উদ্দিন, আবুল খায়ের, টিপু হালিম, শাহেদা আকতার, আফজাল হোসেন শাকিল, সুধির রায়, নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
এ সময় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। সিটি মেয়র আরো বলেন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এই আর্থিক অনুদান। ইউএনডিপি এক্ষেত্রে এগিয়ে আসায় তিনি ইউএনডিপি”কে ধন্যবাদ জানান।
যে কাজের জন্য এই আর্থিক অনুদান দেয়া হচ্ছে তা সঠিকভাবে ব্যবহার উপর গুরুত্বারোপ করে সিটি মেয়র বলেন এই আর্থিক অনুদান উপকারীভোগীদের মধ্যে স্বচ্ছলতা আনবে । তদ্রুপরি দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হবে। একদিন সে নিজের পায়ে দাঁড়িয়ে তার মধ্যে একটি আত্মবিশ্বাস জেগে ওঠবে সেই একটি মর্যাদাপূর্ণ জীবিকার পথ বেছে নেবে।
এ প্রসঙ্গে সিটি মেয়র আমরা যাদেরকে অনুদান দিচ্ছি, তারা তাদের অনুদানের টাকা যথাযথ ব্যবহার করছে কিনা তা তদারকীর জন্য কাউন্সিলর এবং সিডিসি”র কর্মকতাদের প্রতি আহবান জানান।
সিটি মেয়র আরো বলেন সঠিকভাবে ইউএনডিপি”র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচি বাস্তবায়ন করা গেলে বস্তিবাসীর আর্থ-সামাজিক অবস্থার আমুল পরিববর্তন হবে । নগরেএই কর্মসূচি যাতে শতভাগ বাস্তবায়ন হয়, সেব্যাপারে তিনি কাউন্সিলরসহ সংশ্লিষ্ঠদের সহযোগিতা কামনা করেন ।
তিনি বলেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। এর মধ্যে নগর দারিদ্র প্রকোপ ও ধরণ নির্ধারণ করে এলাকা ভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সিটি কনটেক্স সভার আয়োজন করা হয়েছে।
এই সভার উদ্দেশ্য হলো এলাকার চাহিদা ভিত্তিক কর্মসূচি নির্ধারণ করা। প্রকল্পটি চসিক কর্তৃক ইউএনডিপি সহযোগিতায় আগামী ৫ বছর কাজ করবে। প্রকল্প এলাকায় ৪’শ টি সিডিসি ও একটি টাউন ফেডারেশনের মাধ্যমে কর্মসূচির চাহিদা প্রেরণ পূর্বক চসিক কর্তৃক যাচাই বাছাই করে তা বাস্তবায়ন করা হবে।
এছাড়া সিটি কনটেক্স আরবান প্রোপাইলটি নগর উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে বিরাট ভুমিকা রাখবে। অনুষ্ঠান উপস্থাপনা করেন মবিলাইজেশন এক্সপার্ট জিয়াউর রহমান।
