সোমবার ‘তারুণ্যের ভাবনায় চন্দনাইশ’ অনুষ্ঠান শিল্পকলায়

0

সিটি নিউজ,চট্টগ্রাম : চন্দনাইশ ছাত্র ঐক্য আয়োজনে তারুণ্যের ভাবনায় চন্দনাইশ অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে চন্দনাইশ উপজেলার সমস্যা-সমাধান-সম্ভাবনা-করনীয়তা নিয়ে তরুণদের ভাবনা জানতে ও জানাতে চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম শহরে বসবাসরত ও চন্দনাইশবাসীদের অংশগ্রহনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের নির্বাহী সদস্যগণ।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের এম.পি, নজরুল ইসলাম চৌধুরী,উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,উপজেলার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, চন্দনাইশ ছাত্র ঐক্য আয়োজনে চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এবং চন্দনাইশ মিডিয়া ক্লাব চট্টগ্রামের সহযোগিতায় অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.