কেন্দ্রীয় ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল
সিটি নিউজঃ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ট জাতীয় কাউন্সিলে নব নির্বাচিত সভাপতি পদে ফজলুর রহমান খোকন ও সাধারন সম্পাদক পদে ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
আজ ২২ সেপ্টেম্বর রবিবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে দুপুরে নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ হইতে কাতালগঞ্জ প্রদক্ষিণ করে মুরাদপুরে মিছিল শেষে এক সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধমে সম্পন্ন হয়েছে। সারা দেশে কাউন্সিলররা গোপন ব্যালটের মাধ্যমে তাদেরে নেতা নির্বাচিত করেছ্।তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে একটি কার্যকারী আন্দোলন গড়ে উঠবে।
বক্তারা কাউন্সিল অধিবেশন সুন্দরভাবে সম্পন্ন করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নির্বাচন পরিচালনা কমিটি ও সন্মানীত কাউন্সিলরদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সালাহ উদ্দীন সাহেদ এর সভাপতিত্বে ও আমজাদ হোসেন শাকিল এর পরিচলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা হান্নান রহীম, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা আহমদ নূর, সিজ্জি, রিদুয়ান আলী,নবাব শরীফ, মহসিন কলেজ ছাত্রদল নেতা জুনাইদ মোঃ রাশেল, রবিউল হোসেন, বি.জি.সি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ইমরুল হাসান পাভেল, আবু তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ সোহেল, সাউদার্ন বিশ্বিবদ্যালয় ছাত্রদল নেতা ইয়াছিন হামিদ, সাইমুন, সিটি কলেজ ছাত্রদল নেতা সৌরভ হোসেন, ইরফান, হারুন আর রশিদ, বিজ্ঞান কলেজ ছাত্রদল নেতা রাকিব, সাজ্জাদ হোসেন, বাকলিয়া থানা ছাত্রদল নেতা আবুল হোসেন, ওসমান গণি, মামুন উদ্দীন, কোতোয়ালী থানা ছাত্রদল নেতা রুবেল, মিটু সোহেল, রয়েল, জয়নাল আবেদীন, লোকমান হাকিম, অলিউল হোসেন রুবেল সহ প্রমূখ নেতৃবৃন্দ।
