চট্টগ্রামে মিনি ট্রাকে ইয়াবা পাচার, গ্রেফতার ২

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় ফিরিঙ্গিবাজার থেকে একটি মিনি ট্রাকসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪০) ও মো. খোকন (২৫)।

নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, দুইজন ইয়াবা ব্যবসায়ী লামার আজিজ নগর থেকে ঢাকামেট্রো ড-১১৮১২৩ নম্বরের একটি মিনি ট্রাকে করে চাঁদপুরে ইয়াবা নিয়ে যাচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর ফিরিঙ্গি বাজার থেকে ওই মিনি ট্রাকসহ দুইজন গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ওই মিনি ট্রাক থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.