সিটি নিউজঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। একই সঙ্গে হলে হলে নজরদারি বৃদ্ধির লক্ষে প্রতিদিন পরিদর্শন করবে হল কর্তৃপক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিনেট কক্ষে প্রভোস্ট কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
এ ব্যাপারে চবির ভারপ্রাপ্ত উপচার্য বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যেই এ সকল সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সকল হলের প্রভোস্টরাও একমত হয়েছেন।
এছাড়া এখন থেকে হলগুলোতে নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী শনিবার থেকেই এটি কার্যকর হবে। পাশাপাশি সকল হলের প্রভোস্টকে সপ্তাহে অন্তত একদিন রাতে ক্যাম্পাসে অবস্থানের নির্দেশনাও দেয়া হয়েছে।
