ইমাম শেরে বাংলা (রহ.)’র মেজ ছেলে সৈয়দ জিয়াউল হকের ইন্তেকালে শোক প্রকাশ
চট্টগ্রাম, সিটি নিউজ : ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীনও মিল্লাত, আল্লামা সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (রহ.) এর মেজ সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ জিয়াউল হক আজ বৃহস্পতিবার (৩১ আক্টোবর) সকালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রা’জিউন।
তার ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী এবং মহাসচিব আল্লামা ছৈয়দ মুহাম্মদ মছিহুদ্দোলা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব আল্লামা এম এ মতিন, আহলে সুন্নাত ওয়াল জামআত সমন্বয় কমিটির সদস্য সচিব এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, পীরে তরিকত আল্লামা কাজী আব্দুস শকুর নক্শবন্দি, পীরে তরিকত আল্লামা মুফতি ইদ্রিচ রেজভী, পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী, পীরে তরিকত সৈয়দ মাওলানা সাইফুদ্দীন আহমদ আলহাসানী, পীরে তক্বিত সৈয়দ বদরুদ্দোজা বারী, শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আলকাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আব্দুচ সামাদ, সৈয়দ মাওলানা জয়নুল আবেদীন, আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, আহলে সুন্নাত সম্মেলন সংস্থার সভাপতি অধ্যক্ষ আল্লামা সোলায়মান আনসারী, সম্পাদক শায়খুল হাদিস কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, আনজুমানে খোদ্দামুল মোসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তৈয়্যব আলী, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, পীরে তরিক্বত আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সভাপতি গোলাম মুহাম্মদ মানিক, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি জি এম শাহাদত হোসাইন মানিক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন তুষার, ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম, সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক মনছুর দৌলতী, সম্পাদক মাওলানা হাফেজ আহমদ, উত্তর জেলার সভাপতি মাওলানা কদম রসুলী, সম্পাদক এস এম ইয়াসিন হোসাইন হায়দারী, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এম এন ইসলাম জিহাদী, সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন আলকাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ পেয়ার মোহাম্মদ (কমিশনার), মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আঞ্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হক, সুন্নী নাগরিক ঐক্য পরিষদের সচিব অধ্যাপক মুহাম্মদ কাওসার হামিদ, অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী,চন্দনাইশ বরকল বদি ভান্ডার দরবার শরীফের শাহাজাদা গোলাম সরওয়ার,হিজরী নববর্ষ উদযাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মহাসচিব শায়ের নাজিম উদ্দিন, রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাতের চেয়ারম্যান আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মহাসচিব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী, মাদ্রাসা ছাত্র ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস, মহাসচিব মুহাম্মদ মিজানুর রহমান প্রমূখ আজ ৩১ অক্টোবর এক যুক্ত বিবৃতিতে বলেন, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীনও মিল্লাত, আল্লামা সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (রহ.) এর মেজ সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ জিয়াউল হক দেশব্যাপী ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর ইন্তেকালে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। নেতৃবৃন্দ হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
