নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, এখনো দেশে গুণীজনদের কদর করার মন মানসিকতা আছে বলে দেশে গুণীজনের জন্ম হচ্ছে। তাদের মেধার কারণে দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি মানুষ তার মেধা শক্তি দিয়ে দেশ ও সমাজের কল্যাণের জন্য কাজ করছেন বলে তারা দেশ ও সমাজের সম্পদ হিসেবে পরিণত হয়েছে।
আজকে যারা সংবর্ধিত হচ্ছেন, তারা স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য কাজ করছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাশীল ব্যক্তিদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন। কিছু কিছু মেধাবী শিক্ষার্থীরা সঠিক পথ পরিহার করে ভুল পথে পরিচালিত হচ্ছে। তারা পথভ্রষ্ট হয়ে দেশ ও সমাজের অভিশপ্ত মানুষ হিসেবে ঘৃণার ব্যক্তি হয়ে সমাজে দিক্ষিত হচ্ছে।
শনিবার বিকালে চন্দনাইশ পৌরসভার পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ টিপু চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, কানাডা আ.লীগ নেতা আবদুর শুক্কুর,সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন।
সংবর্ধিত অতিথিরা হলেন, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মো. মুজিবুল হক চৌধুরী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যপক শাহ্ রিদুয়ান চৌধুরী, উখিয়া কক্সবাজারের নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, লুৎফর নেছা চৌধুরী, ফরিদুল ইসলাম চৌধুরী, সেলিম উদ্দিন চৌধুরী, ওবাইদুল করিম বাহাদুর, আমজাদুল হক চৌধুরী দুলাল, হামিদুর রহমান চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, বাচ্চু মিয়া, নুরুল ইসলাম চৌধুরী বাঁচা, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ইফতেখার উদ্দিন মাহিন, পারভেজ বিন হাফেজ চৌধুরী, আজিজুল হক চৌধুরী, জাহেদুর রহমান চৌধুরী, সম্রাট চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, লোকমান চৌধুরী প্রমুখ।
