চোরাই ৬২টি মোবাইলসহ ১ জন গ্রেফতার 

0

সিটি নিউজঃ চোরাই ৬২টি মোবাইলসহ একজন মোবাইল চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২১ ডিসেম্বর) মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ৬২পিস চোরাইকৃত মোবাইল উদ্ধার ও মো. আরমান নামে একজন পেশাদার মোবাইল চোর ও বিক্রেতাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী হলো- মো: আরমান (২৮), পিতা-মো: নুরুল ইসলাম প্র: ইসমাইল, সাং-চরম কালুয়ার পাড়া, পাহাড়ীকা গুচ্ছ গ্রাম, আশ্রয়ন প্রকল্প, থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে স্টেশন রোড, নিজাম হোটেলের পাশে, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রামের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে আরমান পুলিশকে জানায়, সে একজন পেশাদার চোরাই মোবাইল বিক্রেতা। সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা হতে চোরাইকৃত মোবাইল সংগ্রহ পূর্বক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হযেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.