বাঁশখালী স্বর্ণশিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিলীপ, সম্পাদক প্রণব
বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলা স্বর্ণশিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ভোটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে বিকালে ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশন ।
এতে ৩৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিলীপ ধর ও ৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রণব ধর।
এছাড়াও ৩৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকাশ ধর, ৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সবুজ ধর, ৩৮ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচন হন দিলীপ ভট্টাচার্য্য, ৩২ ভোট পেয়ে সহ-অর্থ সম্পাদক নির্বাচিত হন জনি দাশ।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সভাপতি পদে শিপন ধর ২৯ ভোট, সহ-সভাপতি পদে সাজীব ধর ৩০ ভোট, সাধারণ সম্পাদক পদে খোকন ধর ২৮ ভোট, সাংগঠনিক পদে সুমন কান্তি দে ২৯ ভোট, অর্থ সম্পাদক পদে শ্যামল ধর ২৫ ভোট, সহ-অর্থ সম্পাদক পদে আকাশ ধর ৩১ ভোট পেয়ে বিজীত হন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম হেলাল, সচিবের দায়িত্ব পালন করেন শেখেরখীল ইউনিয়ন পরিষদের সচিব অরুন জয় ধর ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ব্যবসায়ী বিজেন্দ্র লাল দাশ।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংগঠনের উন্নয়নের সকলের সহযোগিতা কামনা করেছেন।
