সিটি নিউজঃ নগরীর কোতোয়ালী থানা পুলিশ ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলেকে আটক করেছে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের বিত্তিতে নগরীর রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে মর্জিনা বেগম (৫০), ছেলে কাউছার আহমেদ তুহিন (২৬) আটক করেন।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, নতুন রেলওয়ে স্টেশন প্রবেশ মুখে হোটেল ম্যানিলার বিপরীতে ফুটপাতের রাস্তার উপর হতে তাদের আটক করেন। মর্জিনা বেগমের ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তার ছেলে কাউছার আহমদের ল্যাপটপ ব্যাগ তল্লাশী করে ২০০০ পিসসহ সর্বমোট ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করেন। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার মোঃ জাবেদ এবং তার স্ত্রী-শিফা এর নিকট হতে পাইকারী ভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল।
তাদের বিরুদ্ধে ডিএমপি এর রামপুরা থানার এফ আই আর নং-১৯, তারিখ-১০ মে, ২০১৭, ধারা-১৯(১) এর ৯(ক)/১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। ডিএমপি এর শ্যামপুর থানার এফ আই আর নং-৩২, তারিখ-৩০ অক্টে, ২০১৬; ধারা-১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিএমপি এর রামপুরা থানার এফ আই আর নং-২৩, তারিখ-১৫ ফেব্রু, ২০১৯, ধারা-৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মর্জিনা বেগম (৫০), পিতা-মৃত মনতাজ আলী, স্বামী-হারুন অর রশিদ সাবেক-আবুল কাশেম, ২। কাউছার আহমেদ তুহিন (২৬), পিতা-আবুল কাশেম সৎ পিতা-হারুন অর রশিদ, মাতা-মর্জিনা বেগম, উভয় সাং-বাহাদুরপুর, উপ শহরের উত্তর পাশে, কাশেমের বাবা আবুল হোসেনের বাড়ি, থানা-যশোর সদর, জেলা-যশোর অভিযুক্ত কর্তৃক প্রদত্ত-পিতার বাড়ির ঠিকানা-কাগজপুকুর, ওয়ার্ড নং-০৪, মনতাজ আলীর বাড়ী, বাসা নং-৭০/১, কাগজপুকুর ইউপি, পোঃ-কাগজপুকুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর বর্তমানে-বনশ্রী, ব্লক-এ, ৬নং রোড, ১০নং প্লট এর নিচ তলা, থানা-রামপুরা, জেলা-ঢাকা।
