সাদার্ন শিক্ষার্থীদের কেডিএস এক্সেসরিজ পরিদর্শন

0

সিটি নিউজঃ সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিল্প সফরে সম্প্রতি নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত কেডিএস এক্সেসরিজ লিমিটেড পরিদর্শন করেছেন। মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়।

একাডেমিক কোর্সের অংশ হিসেবে কোর্স শিক্ষক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক সি.এম আতিকুর রহমান ও তাসনিম ইসলামের সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনায় আয়োজিত এ শিল্প সফরে বিবিএ’র ৫৩ তম ব্যাচের ৩৩ জন শিক্ষাথী অংশগ্রহণ করেন।

কেডিএস এক্সেসরিজ লিমিটেড’র ব্যবস্থাপক((এইচআর ও কমপ্লায়েন্স) প্রবীর চক্রবর্তী ও সহকারী ব্যবস্থাপক দেবাশিষ সেন শিক্ষার্থীদেরকে কারখানার পটভূমি, ইতিহাস, উৎপাদনের বিভিন্ন ধাপ, কারখানা রক্ষণাবেক্ষন, বজ্য ব্যবস্থাপনা, প্যাকেজিং, জিপ-লক পলি উৎপাদন, ইতালিয়ান বনেটটি মেশিন এবং ওভেন লেবেল উৎপাদনসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন। শিক্ষার্থীরা কারখানার বিভিন্ন শাখা পরিদর্শন করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

ব্যস্ত সময়ের মাঝেও সময় দেওয়ায় প্রবীর চক্রবর্তী ও দেবাশিষ সেন এর কাছে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.