সিটি নিউজঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ঘন কুয়াশার কারণে উড়তে পারেনি আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৭ ফ্লাইটটি। এর ফলে উক্ত ফ্লাইটের বিজনেস ক্লাসের ১ জন ও ইকোনমি ক্লাসের ২৭৩ জন যাত্রী ১২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দর এলাকায় ভিজিবিলিটি কমে যাওয়ায় ফ্লাইটটি যথাসময়ে যেতে পারেনি। যদিও কুয়াশা কিছুটা কমলে মাসকাটগামী বেসরকারি ইউএস বাংলা ও রিজেন্ট এয়ারওয়েজের দুইটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
তিনি আরো জানান, ঘন কুয়াশার কারণে বিমানের আবুধাবি ফ্লাইটটি রাতে যেতে পারেনি। তবে খুব দ্রুত ফ্লাইটটি উড্ডয়ন করা হবে।
