সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত
সিটি নিউজঃ সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ৬১তম ট্রাস্টি বোর্ডের সভা সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সাদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও আলহাজ্ব শফিক উদ্দিন, ট্রাস্ট্্ির বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সালাম, মামুন সালাম, প্রফেসর ড. ইসরাত জাহান এবং উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ।
সভার সার্বিক কার্যবিবরনী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন প্রফেসর সরওয়ার জাহান। মূল আলোচনায় গত সভার গৃহিত প্রদক্ষেপ ও প্রস্তাবনার অনুমোদন, ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের অগ্রগতি এবং ইউনিভার্সিটির সার্বিক মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ভবিষ্যতে ইউনিভার্সিটিকে আরও সাফল্যের পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলেই।
