বিনোদন ডেস্ক: সম্প্রতি ভারতের সেলেব্রিটি নারী বেডমিন্টন খেলোয়ার সাইনা নেহালের সাথে নিজ উদ্যোগে গিয়ে দেখা করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, এটা পুরনো খবর হলেও নতুন খবর হচ্ছে বলিউড বাদশাহ নিজেই নাকি বেডমিন্টন খেলা শুরু করে দিয়েছেন!
জানা গেছে, ক’দিন আগেই ভারতীয় নারী বেডমিন্টন প্লেয়ার সাইনা নেহালের সাথে নিজ উদ্যোগে সাক্ষাৎ করে এসেছেন শাহরুখ খান, এবার তাকেই পাওয়া গেল বেডমিন্টনের মাঠে। সম্প্রতি হায়দ্রাবাদে ‘দিলওয়ালে’-এর শ্যুটিং সেটে শ্যুটিং থামিয়ে বেডমিন্টন নিয়ে মেতে উঠলেন শাহরুখ। তবে এমনি এমনি নয়, একেবারে ‘দিলওয়ালে’-এর নির্মাতা রোহিত শেঠির বিপরীতে আঁটঘাট বেধে! এ সময় শাহরুখকে কালো পোশাকে বেডমিন্টন খেলতে দেখা গেছে। আর বেডমিন্টনের বেশকিছু ছবি তিনি নিজেই তার টুইটারে পোস্ট করেছেন।
উল্লেখ্য, বর্তমানে শাহরুখ খান আসন্ন ছবি ‘দিলওয়ালে’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন। আসছে ডিসেম্বরের ১৮ তারিখে ছবিটি মুক্তির কথা রয়েছে। ছবিতে শাহরুখের বিপরীতে দীর্ঘদিন পর অভিনয় করতে চলেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কাজল। ‘দিলওয়ালে’ ছাড়াও শাহরুখ খান ‘ফ্যান’ এবং ‘রইস’ নামের একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন।যে ছবিতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করতে চলেছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
