মনোনয়ন বঞ্চিতদের ৮ মার্চের মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ 

0

সিটি নিউজঃ কাউন্সিলর পদে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আগামীকাল ৮ মার্চের মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের জন্য তাদের নির্দেশনা দেয়া হয়।

শনিবার (৭ মার্চ ) বিকেলেঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নগরের থিয়েটার ইন্সটিটিউট প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় এ নির্দেশনা দেন নগর আওয়ামী লীগ নেতারা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠণের সাধারণ সম্পাদকের বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, রাজনীতি একদিনের বিষয় নয়। রাজনীতি চর্চা মানে দলের প্রতি সম্মান প্রদর্শন। দলের নেতাদের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন। দলীয় মনোনয়ন যারা পেয়েছেন, তারা ছাড়া বাকিরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না। কারণ আমরা একটি দল করি। দলের নির্দেশনা ও সিদ্ধান্ত আমাদের মানতে হবে। আদর্শবান একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে আগামীকাল মনোনয়ন প্রত্যাহার করতে বিদ্রোহীদের প্রতি আহবান জানান তিনি।

তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে সকল ধরণের সংকীর্ণতা ভুলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন। একই সঙ্গে নৌকার প্রার্থীকে বিজয় করতে যা যা করা প্রয়োজন তার জন্য প্রস্তুত থাকতেও নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, নৌকার প্রার্থীকে বিজয় করতে যা যা করা প্রয়োজন তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবো। একই সাথে ঐক্যবদ্ধ থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করে যাবো।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, খোরশেদ আলম সুজন।

উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড.সুনীল সরকার, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান,আইন সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক সহ কার্য নির্বাহী পরিষদ সদস্য, ওয়ার্ড, থানা, ইউনিট আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.