সরকারের উচিত খালেদাকে মানবিক কারণে মুক্তি দেওয়া

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেলিমা ইসলাম তার বোন ‘প্রচণ্ড শ্বাসকষ্টে’ ভুগছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, তাতে তাকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে বের করা নিয়ে শঙ্কা রয়েছে। সরকারের উচিত তাকে মানবিক কারণে মুক্তি দেওয়া।

আজ শনিবার (৭ মার্চ) রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যরা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়ার শরীর আগের মতোই। শুক্রবার রাতে তার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাস নিতে পারছিলেন না। তার বাম হাত সম্পূর্ণ বেঁকে গেছে, ডান হাতও বেঁকে যাচ্ছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খেতে পারছেন না। খেলে বমি হয়ে যাচ্ছে। তার শরীর খুবই খারাপ। তাকে ‘মানবিক কারণে তো খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত’।

সেলিমা রহমান বলেন, ‘তার (খালেদা জিয়া) যা শরীরের অবস্থা, এরপর তো তাকে জীবিত অবস্থায় আমরা এখান থেকে নিয়ে যেতে পারব কি না, সেটাই আমাদের শঙ্কা। আমরা চাচ্ছি সরকার মানবিক দিক বিবেচনা করে অন্তত ওনাকে মুক্তি দিক।’

বেলা তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে সেজবোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দরসহ স্বজনেরা দেখা করেন। এ সময় তাদের সঙ্গে আরও ছিলেন, শামীম এস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক এস্কান্দর এবং সেলিমা ইসলামের মেয়ে সামিয়া ইসলাম।

প্রসঙ্গত, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১ এপ্রিল থেকে খালেদা জিয়া বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে চিকিৎসাধীন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.