সীতাকুণ্ডে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
কামরুল ইসলাম দুলুঃ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের সোনাইছড়িতে নির্মিত হচ্ছে বানু-মোনাফ মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে নির্মিত ১০ শয্যার অধুনিক এই সরকারি হাসপাতালটির সোমবার (৯ মার্চ) বিকালে
কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
মা ও শিশুসহ সকলের স্বাস্থ্য সেবা দেওয়া হবে এই হাসপাতালে। হাসপাতালের জন্য তিন কোটি টাকা মূল্যের ৫১ শতক জমি দান করেছেন বিশিষ্ট শিল্পপতি ও শিপ ব্রেকার্স মাস্টার আবুল কাসেম।
প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে দুইটি বহুতল ভবন। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে চালু হতে পারে এই হাসপাতালের চিকিৎসা সেবা।
ভিত্তি প্রস্তর অনষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমি দাতা মাস্টার আবুল কাসেম, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা মোঃ ইদ্রিস, নুরুল আলম কোম্পানীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ যে, ২০১৭ সালে জুন মাসে অজ্ঞাত রোগে সোনাইছড়ি ইউনিয়নের
বার আউলিয়াস্থ ত্রিপুরা পাড়ায় মারা যায় ১১ শিশু। এরই মধ্যে সরকারিভাবে মন্ত্রনালয়ে সিদ্ধান্ত হয় ওই এলাকায় যদি কেউ জমি দান করেন তা হলে ১০ শয্যার একটি হাসপাতাল করবে সরকার।
তারই প্রতিশ্রুতিতে বিশিষ্ট ব্যাবসায়ী মাস্টার আবুল কাসেম এর দেওয়া ৫১ শতক জায়গাতে নির্মিত হচ্ছে উক্ত হাসপাতাল।
