আনোয়ারায় ৫০০ পরিবারে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

0

আনোয়ারা,সিটি নিউজ : করোনা পরিস্থিতিতে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের কর্মহীন ৫০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। উপজেলার বটতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন যৌথভাবে এ উদ্যোগ নেয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় রুস্তমহাট এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ও বটতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু।
এ সময় উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এস এম ইলিয়াছ করিম মিঠু,বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ শাহাবুদ্দীন,আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামশুল হুদা ফাহিম,আনোয়ারা উপজেলা যুবদল নেতা এস এম কামরুল ইসলাম,আনোয়ারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহমান, শ্রমিকদল নেতা মোহাম্মদ ফারুক, সাবেক ছাত্রদল নেতা মোঃ দিদারুল ইসলাম,উপজেলা যুবদল নেতা মোঃ সাহাবউদ্দীন,দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য শহিদুল্লাহ ফরহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.