চট্টগ্রামে লাক্সারী সুইট বেকারী শো রুম উদ্বোধন

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের ফকিরহাট এলাকায় মনোরম পরিবেশে রুচিশীল স্নেকস আইটেম সহ সুস্বাদু মিষ্টির সমাহারে লাক্সারী সুইট শো রুম বেকারি’র শুভ উদ্বোধন করা হয়।

গত শুক্রবার (৩ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে লাক্সারী সুইট শো রুম পরিচালক মোহাম্মদ ইকবাল ও পরিচালক মোহাম্মদ মিনহাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬নং ওয়ার্ড কমিশনার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর নতুন মার্কেট সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, ব্যবসায়ী রিপন।

আরো উপস্থিত ছিলেন শো রুমের ম্যানেজার আলাউদ্দিন জসিম, সাইদুর রহমান, মাসুদ রহমান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কমিশনার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত সবাইকে নিয়ে বেকারির শো রুমের ফিতা কেটে উদ্বোধন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.